চিরিরবন্দরে সরকারি ভাবে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের উদ্দেশ্যে উন্মুক্ত অনলাইন লটারীর মাধ্যমে সুবিধাভোগী নির্বাচন করা হয়েছে। গতকাল ৮ জুন সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উন্মুক্ত লটারী পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আতোয়ার রহমান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিত্যানন্দ রায়, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুবল চন্দ্র রায়, আইসিটি অফিসার মাহাফুজার রহমান, সমাজসেবা অফিসার হামিদুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান আব্দুল মতিন সরকারসহ ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, কৃষকগণ উপস্থিত ছিলেন। প্রাপ্ত তথ্যে জানা গেছে, ১৩৬৮ মেঃ টন লক্ষ্যমাত্রায় ১৪০৯ জন কৃষক অনলাইনে আবেদন করে। উন্মুক্ত অনলাইন লটারীর মাধ্যমে ৪৫৬ জন সুবিধাভোগী কৃষক নির্বাচিত হয়।