চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী উপজেলা সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন। ওই প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সেলিম উদ্দীনের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, যুব উন্নয়ন অফিসার মো: পারভেজ, সমাজসেবা অফিসার জাহাঙ্গীর আরিফ প্রাং, গোমস্তাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাকিল হাসান ও সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও নাহিদ ইসলামসহ এনজিও প্রতিনিধিরা।
কর্মশালায় গ্রাম আদালত বিষয়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের করনীয় বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এছাড়া অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। একই সঙ্গে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে সমন্বিত পরিকল্পনার রূপরেখা প্রণয়ন করা হয়।
উল্লখ্য বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপির যৌথ অর্থায়নে এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে: বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়তায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।