মহাদেবপুরে ১০ কেজি গাঁজা উদ্ধার

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) :
| আপডেট: ৮ জুন, ২০২৬, ০৭:৩৪ পিএম | প্রকাশ: ৮ জুন, ২০২৬, ০৭:৩৪ পিএম
মহাদেবপুরে ১০ কেজি গাঁজা উদ্ধার

নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে। শনিবার (৬ জুন) গভীর রাতে উপজেলার সফাপুর ইউনিয়নের চকগোড়া সুরিতলা এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। মহাদেবপুর থানার এসআই আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্সসহ সুরিতলায় অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একদল মাদক কারবারি খেতের পাশে পাকা রাস্তার উপর একটি বস্তা ফেলে রেখে পালিয়ে যায়। বস্তায় পলিথিনে মোড়ানো পাঁচটি প্যাকেটে দুই কেজি করে মোট ১০ কেজি গাঁজা পাওয়া যায়। মহাদেবপুর থানায় এব্যাপারে দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে