তানোরে বিল কুমারী বিলে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) :
| আপডেট: ৮ জুন, ২০২৬, ০৭:৫৮ পিএম | প্রকাশ: ৮ জুন, ২০২৬, ০৭:৫৮ পিএম
তানোরে বিল কুমারী বিলে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে

রাজশাহীর তানোর বিল কুমারী বিল ও জবই বিলসহ পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে  মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে মাছের পোনা অবমুক্ত করণ করা হয়েছে। সোমবার বেলা ১২ টার দিকে তানোর বিল কুমারী বিলের ব্রীজের পার্শ্বে তানোর উপজেলা প্রশাসন ও তানোর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খানের  সভাপতিত্বে অনুষ্ঠিত মাছের পোনা অবমুক্ত করন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আবু সাঈদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মৎস্য অফিসার জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা মৎস্য অফিসার সাজু চৌধুরী, পরিবীক্ষন ও মূল্যায়ন কর্মকর্তা  আব্দুল্লা হিল মারুফ, আবু হানিফ প্রমুখ। 

এসময় স্থানীয় জনপ্রতিনিধি সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন। তানোর উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে বিল কুমারী বিল ও জবই বিলে স্থানীয় মৎস্য জীবীদের উপস্থিতে বিলের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কার্প,  রুই, কাতলা, মৃগেলসহ মোট  ৯শ' কেজি এবং দেশীয় প্রজাতির শিং, টেংরা, পাবদা, গুলশা ১হাজার ৫০ কেজি দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। 

এসময় মৎস্য অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপ-পরিচালক আবু সাঈদ বলেন , জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় মৎস্য জীবীদের জীবিকার উন্নয়ন নিশ্চিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে মাছের উৎপাদন উল্লেখ যোগ্য ভাবে বৃদ্ধি পাবে।  এ সময় মাছের প্রজনন ক্ষেত্র সংরক্ষণ, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং একই সঙ্গে এলাকার মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত হবে বলে জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে