হাফেজ মোঃ হাসান শরীফকে সভাপতি, মোঃ আব্দুল বাতেনকে সাধারণ সম্পাদক-১ ও মোঃ আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক-২ মনোনীত করে ৫৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ভোলা জেলা শাখার কমিটি আগামী এক বছরের জন্য গঠিত হয়। রোববার সকালে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ্ ভোলা জেলা শাখার উদ্যোগে আয়োজিত বোরহানউদ্দিন মডেল মসজিদ অডিটোরিয়ামে কাউন্সিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ভোলা জেলা উত্তর শাখার আহবায়ক মাওঃ মুহাম্মদ নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মাওঃ মুহাম্মদ আবু ওয়াক্কাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ সোহেল মাহমুদ, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন মজমের হটি সিনিয়র ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ভোলা জেলা উত্তর শাখার সাবেক সভাপতি আলহাজ্ব মাওঃ মুহাম্মদ ফয়জুল আলম সাহেব, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে- লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও বাংলাদেশ জমইয়াতে হিববুল্লাহ ভোলা জেলা দক্ষিণ শাখার আহবায়ক আলহাজ্ব মাওঃ মুহাম্মদ মোশাররফ হোসেন, চরফ্যাশন মাঝের চর সিনিয়র ফাযিল (ডিগ্রি) মাদরাসার সাবেক অধ্যক্ষ ও ভোলা জেলা দক্ষিণ শাখার সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ মুহাম্মদ এ কে এম লোকমান, চরফ্যাশন করিমজান মহিলা কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ভোলা জেলা দক্ষিণ শাখার সদস্য সচিব আলহাজ্ব মাওঃ মুহাম্মদ আব্দুল খালেক, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ভোলা জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওঃ মুহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি মাওঃ মুহাম্মদ মাকসুদুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছাত্রসমাজের উদ্দেশ্যে বলেন- বর্তমানে ইসলামের নামে বিভিন্ন অপব্যাখ্যা, অপসংস্কৃতি ও বদ আকীদার বিস্তার তরুণ প্রজন্মের ঈমান-আকীদা ও নৈতিক মূল্যবোধের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের ভ্রান্ত মতবাদ ও বিভ্রান্তিকর কার্যক্রম থেকে সতর্ক থাকার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ একটি অরাজনৈতিক দ্বীনি ছাত্র সংগঠন হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিশুদ্ধ আকীদা ও আদর্শ প্রচার-প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি ছাত্রসমাজকে চরিত্র বিধ্বংসী কর্মকাণ্ড, নৈতিক অবক্ষয়, মাদক, অশ্লীলতা ও ইসলামবিরোধী সংস্কৃতি থেকে দূরে থাকার নির্দেশ প্রদান করেন। তিনি দেশ ও জাতির কল্যাণে আদর্শবান, সুশিক্ষিত, নৈতিকতাসম্পন্ন এবং দ্বীনি চেতনায় উজ্জীবিত ছাত্রসমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি সকল শিক্ষার্থীকে কুরআন-সুন্নাহ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসৃত পথের ওপর অবিচল থাকার আহ্বান জানান।