জামায়াতের সহকারি সেক্রেটারি

জনগণের স্বার্থে সরকারের বাজেট পুনর্বিবেচনা করা উচিত

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ১৩ জুন, ২০২৬, ০৪:৫৫ পিএম
জনগণের স্বার্থে সরকারের বাজেট পুনর্বিবেচনা করা উচিত

পিরোজপুর জিয়ানগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত আব্দুল হালিম বলেছেন, সম্প্রতি যে বাজেট দেয়া হয়েছে, এ বাজেটে দুই লক্ষ কোটি টাকা ঋণ ধরা হয়েছে। এই ঘাটতি বাজেটের টাকা কোথা থেকে আসবে এটার কোনো নির্দিষ্ট কথা নেই। এজন্য আমরা মনে করি বাজেট নিয়ে যে প্রতিক্রিয়া এসেছে সরকার এগুলো বিবেচনায় নেবে এবং জনগণের সরকার হিসেবে সর্ব পর্যায়ের মানুষের চিন্তাকে ধারণ করে বাজেট পুনর্বিবেচনা করবেন। আজ শনিবার (১৩ জুন) দুপুরে পিরোজপুরের জিয়ানগর উপজেলা অডিটোরিয়ামে কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে আরও বলেন, জনগণের সাথে যারা প্রতিশ্রুতির বিপরীতে কাজ করেছে, জনগন কিন্তু তাদের রুখে দিয়েছে। ফ্যাসিস্ট হলে পালিয়ে যেতে বাধ্য করেছে। জনগণ ভোট দিয়েছে কিন্তু আপনারা জনগণের রায় মানছেন না। জনগণ যদি সঙ্গবদ্ধ হয়ে ক্ষেপে ওঠে তাহলে আপনাদের পরিনতি খারাপ হবে। তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে হয়েছে, সেখানে ৭০ পারসেন্ট ভোটে জনগণ রায় দিয়েছে কিন্তু বিএনপি এখন এই রায় মানছেন না।

এছাড়াও আব্দুল হালিম বিএনপির জেলা পরিষদের প্রশাসক নিয়ে সমালোচনা করে তিনি বলেন, বিএনপি ৩১ দফার সংস্কার করার প্রস্তাব দিয়েছিল এই সংস্কার প্রস্তাবের মধ্যে ছিল, স্থানীয় সরকার নির্বাচনে যারা নির্বাচিত প্রতিনিধির বাইরে যাবে না কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে যারা হেরেছে এই জাতীয় ৪৪টি জেলায় তারা প্রশাসক নিয়োগ করেছে। সভায় জিয়ানগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর তোফাজ্জল হোসাইন ফরিদ, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছোট ছেলে নাসিম  সাঈদীসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে