চাঁদপুরে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মানিক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৩ জুন, ২০২৬, ০৮:৪১ পিএম
চাঁদপুরে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মানিক

প্রধানমন্ত্রীর পাচঁ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুরে সৌন্দর্যবর্ধকসহ জেলা- উপজেলা, পৌর ও ইউনিয়নে প্রশাসনের উদ্যোগে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  শনিবার (১৩ জুন) দুপুরে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপন করে 

এ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এর আগে চাঁদপুর সার্কিট হাউস সামনের রাস্তার পাশে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানকে সাথে নিয়ে গাছের চারা রোপন করেন স্থানীয় এমপি। এছাড়া একই দিন হাইমচর উপজেলার চরপোড়ামুখী খাল পুনঃখনন দক্ষিণ চরভাঙ্গা দেওয়ান বাড়ি হতে চরপোড়ামুখী রহিম মাষ্টার বাড়ি পর্বত খাল পুনঃখনন কাজের উদ্বোধনের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সেখানে গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। চাঁদপুর সদর উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করেন। পরে উপস্থিত অতিথিদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, সড়কের পাশ, খাসজমি ও জনসাধারণের মাঝে হাজার হাজার গাছের চারা বিতরণ ও রোপণ করা হবে।

বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি অর্থনৈতিক উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সামাজিক আন্দোলন হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। স্থানীয় জনগণের মধ্যে কর্মসূচিটি ব্যাপক সাড়া ফেলেছে বলে আয়োজকরা জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে