জরুরি কলে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৩ জুন, ২০২৬, ০৮:৪৮ পিএম
জরুরি কলে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড

জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক শিশুকে উদ্ধারপূর্বক জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড। শনিবার ১৩ জুন ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল ১১ টায় জনৈকা এক মহিলা তার ১৪ মাস বয়সি কন্যা শিশুকে নিয়ে বরিশাল হতে “কর্ণফুলী-১০”নামক যাত্রীবাহী লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। লঞ্চটি দুপুর ১ টা ৩০ মিনিটে চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ উক্ত শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সংকটাপন্ন হয়ে পড়ে। এসময় শিশুটির মা কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চায়।

তিনি আরও বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হতে একটি মেডিক্যাল টিম অতিদ্রুত চাঁদপুর লঞ্চঘাটে গমন করে এবং অসুস্থ শিশুকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে কোস্ট গার্ডের গাড়ি যোগে শিশুটিকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে