চাঁদপুর লেখক পরিষদ-এর মুখপত্র 'সময়ের ডাক' দেয়ালিকার পাঠপর্যালোচনা ১৩ জুন,শনিবার বিকাল সাড়ে ৪ টায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। চাঁদপুর লেখক পরিষদ-এর সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপ্রধানে কবিতা পাঠ করেন, চাঁদপুর লেখক পরিষদ-এর সাবেক সদস্য সচিব অ্যাড. বিধু ভূষণ নাথ, রাজীব কুমার দাস, তৃষিতা মজুমদার, মানিক কুমার দাস, সুপ্রতীক দাস। অন্যান্যের মধ্যে কবিদের কবিতার তাৎপর্য বিশ্লেষণ করেন, চাঁদপুর লেখক পরিষদ-এর সহ-সাধারণ সম্পাদক অভিজিৎ আচার্যী, অ্যাড. বিধু ভ্যূণ নাথ, প্রভাষক মকবুল হোসেন, নটমঞ্চের সভাপতি পি এম বিল্লাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অরবিন্দ মজুমদার, কণ্ঠশিল্পী তানভীর হোসেন। দেয়ালিকায় ১৫ জন কবির কবিতা রয়েছে। দেয়ালিকায় যাদের কবিতা প্রকাশ পেয়েছে তারা হলেন, জাহাঙ্গীর হোসেন, শাহমুব জুয়েল, এম আর ইসলাম বাবু, খোকন চন্দ্র মজুমদার, অ্যাড. বিধু ভূষণ নাথ, মিতা ঘোষ, বাসুদেব সরকার, পিকলো সরকার, রাজীব কুমার দাস, জান্নাতুল ফেরদৌস সুমি, পলাশ দে, তৃষিতা মজুমদার, অনিন্দ্য মজুমদার, শাহরিয়ার আবির, তাইয়্যেব, এবারের দেয়ালিকাটি উৎসর্গ করা হয়েছে, চাঁদপুর লেখক পরিষদ-এর সেমিনার বিষয়ক সম্পাদক প্রয়াত তফাজ্জল হোসেন তাপুকে।