মোরেলগঞ্জে নকল সিগারেট উদ্ধারের ঘটনায় ৩ জনের নামে মামলা

এফএনএস (শেফালী আক্তার রাখি; মোরেলগঞ্জ, বাগেরহাট) : | প্রকাশ: ১৫ জুন, ২০২৬, ১২:২৯ এএম
মোরেলগঞ্জে নকল সিগারেট উদ্ধারের ঘটনায় ৩ জনের নামে মামলা

বাগেরহাটের মোরেলগঞ্জে গোয়ালঘর থেকে বিপুল পরিমান নকল ডারবি সিগারেট ও বিভিন্ন ধরণের চোরাই মালামাল উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার দিবাগত রাত ১২ টার পরে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ৩ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।  মামলার বাদি হয়েছেন ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির লিগ্যাল অফিসার কাজী মরতুজা রেজা। প্রধান আসামি করা হয়েছে সাবেক কাউন্সিলর ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ এর মালিক সানকিভাঙ্গা গ্রামের বদরুল আলম ওরফে ভদ্দরকে। অপর দুই আসামি হচ্ছেন ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ এর কর্মচারি মনির বয়াতী ও মজিবর শেখ।  মামলায় ১১ লাখ টাকা মূল্যের ১ লাখ ৪৩ হাজার শলাকা নকল ডারবি সিগারেট জব্দ করার কথা উল্লেখ করা হয়েছে।  মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই রাম উত্তম জানান, মামলার তদন্ত শুরু হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে