ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কলেজপাড়া এলাকা থেকে ১৯৫ পিস ইয়াবাসহ রতন আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার থানা পুলিশ।শনিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। আটক রতন আলী শৈলকুপা উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।পুলিশ বলছেন, বিশেষ অভিযানের সময় রতন আলীর দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লার হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েএকজনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।