সাংবাদিকতায় নজরুল পদক পেলেন ত্রিশালের ফারুক আহমেদ

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৫ জুন, ২০২৬, ০১:০৩ পিএম
সাংবাদিকতায় নজরুল পদক পেলেন ত্রিশালের ফারুক আহমেদ

সাংবাদিকতায় নজরুল পদক পেলেন ইত্তেফাক সংবাদদাতা ও মোহনা টিভির ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রতিনিধি ফারুক আহমেদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে গত শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় কচি-কাঁচার মিলানয়তনে বাংলাদেশ ঝংকার শিল্পীগোষ্ঠী ও আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আলোচনাসভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমান এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী। আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এবং সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেশ বরেণ্য নজরুল সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা, দেশ একাডেমি অব ফাইন আর্টসের অধ্যক্ষ বিশিষ্ট নৃত্যশিল্পী ও জাসাসের যুগ্ম-আহ্বায়ক ফারহানা চৌধুরী বেবী, ঢাকা জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শামীমা রহিম (শীলা), ডিসিআইয়ের নির্বাহী পরিচালক ফখরুল ফেরদৌস। অনুষ্ঠানে স্বাগত বক্তা ছিলেন বাংলাদেশ ঝংকার শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক আর কে রিপন, ধন্যবাদ জ্ঞাপন করেন আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী।

আপনার জেলার সংবাদ পড়তে