শাস্তির মুখে ভারত ‘এ’ দল

এফএনএস স্পোর্টস
| আপডেট: ১৫ জুন, ২০২৬, ০৭:৫৪ পিএম | প্রকাশ: ১৫ জুন, ২০২৬, ০৭:৫৪ পিএম
শাস্তির মুখে ভারত ‘এ’ দল

পিচের সংরক্ষিত অংশে বারবার দৌড়ানোর অপরাধে একই ম্যাচে দুইবার শাস্তির মুখে পড়েছে ভারত ‘এ’ দল। ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে এই ঘটনা ঘটে। ম্যাচে দুই দফায় একই ভুল করায় পাঁচ রান করে মোট ১০ রানের শাস্তি দেওয়া হয়। গতকাল সোমবার ম্যাচ চলাকালে ভারতের ব্যাটার বিপরাজ নিগম দুইবার পিচের সংরক্ষিত অংশ অতিক্রম করেন। এর আগে একই বিষয়ে তাকে সতর্ক করেন আম্পায়াররা। সতর্কবার্তা পাওয়ার পরও একই ভুল পুনরাবৃত্তি করায় ভারতকে দুইবার শাস্তি দেওয়া হয়। ম্যাচের ৩৪তম ও ৩৭তম ওভারে অন-ফিল্ড আম্পায়ার প্রাগীথ রাম্বুকওয়েলা ও শান্তা ফনসেকা আনুষ্ঠানিকভাবে এই শাস্তি দেন। দ্বিতীয় ঘটনায় নিগম একটি বল শর্ট থার্ড ম্যানের দিকে খেলে রান নিতে বের হয়েছিলেন। তবে নন-স্ট্রাইকার সূর্যাংশ শেঢগে তাকে ফিরিয়ে দিলে দ্রুত ক্রিজে ফেরার সময় তিনি পিচের মাঝখান দিয়ে দৌড়ে পুনরায় নিয়ম ভাঙেন।