আবারও রোকনপুর সীমান্তে দিয়ে এক নারীকে ঠেলে পাঠানোর চেষ্টা

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১৬ জুন, ২০২৬, ১১:২৭ এএম
আবারও রোকনপুর সীমান্তে দিয়ে এক নারীকে ঠেলে পাঠানোর চেষ্টা

আবারও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রোকনপুর সীমান্ত দিয়ে নৌকাপথে এক নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১৫জুন) দিবাগত রাত পৌণে ১১টার দিকে রাধানগর ইউনিয়নের ওই সীমান্তের ২২৫/৩ আর পিলারে নিকট দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা করে। এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) স্থানীয়দের সহায়তায় ঠেলে পাঠানো তা প্রতিহত করে। পরে ওই নারী ভারতীয় শূন্যলাইনে অবস্থান করছিলেন। ১৬,বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক বার্তায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, সোমবার দিবাগত পৌণে ১১ টার দিকে রোকনপুর বিওপির সদস্যরা ওই সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। সে সময় স্থানীয়রা বিজিবিকে খবর দিলে ভারতীয় ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের আরকে ওয়াদা ক্যাম্পের সদস্যরা দুইদেশের সীমান্ত পিলার ২২৫/৩ কাছ দিয়ে নৌকা পথে এক নারীকে মাঝির মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা চালান। ওই সময় বিজিবি তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণে বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। পরে বিওপির সদস্যরা ওই নারীকে ভারতীয় সীমান্তের শূন্য লাইনের মধ্যে অবস্থান শনাক্ত করে। 

১৬,বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানায়, বিজিবি ওই সীমান্তে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আরও জানান নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সতর্ক ও পেশাদারিত্বে সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর বলে তিনি জানান। 

এদিকে গত ৪ জুন বাঙ্গাবাড়ি সীমান্তে ১৮ জন ও ১২ জুন দিবগত রাতে রোকনপুর সীমান্তে ১৫ জনকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ৩৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে কিন্তু বিজিবির প্রতিহতে সেগুলো ব্যর্থ হয়। পরে তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

আপনার জেলার সংবাদ পড়তে