নোয়াখালীতে চাঁদার দাবিতে ভাঙ্গারি ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) :
| আপডেট: ১৬ জুন, ২০২৬, ০৬:৪৫ পিএম | প্রকাশ: ১৬ জুন, ২০২৬, ০৬:৪৫ পিএম
নোয়াখালীতে চাঁদার দাবিতে ভাঙ্গারি ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

নোয়াখালীতে এক ভাঙ্গারি ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. নুরের রহমান বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের সুলতানপুর হানিফ ভূঁইয়া স্কুল এন্ড কলেজের পুরাতন টিন সেট ঘর নিলামে বিক্রির জন্য ডাকা হয়। শহিদ সহ ১০-১২ জন লোক নিলামে অংশগ্রহণ করে। নিলামের সর্বোচ্চ মূল্য ৭২ হাজার টাকায় নুর রহমান পায়। এতে করে ক্ষিপ্ত হয়ে মোঃ শহিদ তার অনুসারীদের খবর দেয় নিলামে তিনি ঘর পায়নি নুরের রহমান পেয়েছে। 

এরই জের ধরে রুবেল, সোহাগ  তার বাহিনী নিয়ে নুর রহমানের বাড়ির সামনে গিয়ে তাকে এলো পাতাড়ি কিল ঘুষি ও মারধর করে  বন্দুক দিয়ে মাথা ফাটিয়ে দেয় এবং এক ঘন্টা সময় দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। মারের চোটে সে প্রস্রাব পায়খানা করে কাপড় নষ্ট করে দেয় বলে স্থানীয়রা জানায়। 

 এর আগেও অভিযুক্তরা নুরের রহমানের কাছে চাঁদা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তার ওপর হামলা চালায় তার ভাই বাধা দিলে তার মাথা ফাটিয়ে দিলে ৩২ সেলাই দিতে হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তরা মামলা-মোকদ্দমা করলে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দিয়েছেন।

এই ঘটনায় নুর রহমান বাদী হয়ে রুবেল, শহীদ ও সোহাগ কে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে