ইসলামপুরে

কৃষকের বাড়িতে হামলা মারধর, অগ্নিসংযোগ লুটপাটের অভিযোগ

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ১৭ জুন, ২০২৬, ০২:২৪ পিএম
কৃষকের বাড়িতে হামলা মারধর, অগ্নিসংযোগ লুটপাটের অভিযোগ

জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরি ইউনিয়নের কাশারিডোবা গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে ভুক্তভোগী পরিবার ও স্থানীরা জানান, প্রায় এক মাস আগে আব্দুর রশিদ মেম্বারের একটি বালু উত্তোলনকারী ড্রেজার চুরির ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। ওই ঘটনায় রফিকুল ইসলামের বিরুদ্ধে দায় চাপানোর চেষ্টা করা হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও বিরোধ দেখা দেয়।

অভিযোগ রয়েছে, এরই জের ধরে রফিকুল ইসলামের ছোট ভাই কৃষক মোঃ রুবেলকে একা পেয়ে রশিদ মেম্বারের লোকজন মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী পরিবারের দাবি, গত সোমবার (১৫ জুন) গভীর রাতে কাশারিডোবা গ্রামের দুর্গম চরাঞ্চলে অবস্থিত কৃষক মোঃ রুবেলের বসতবাড়িতে আব্দুর রশিদ মেম্বারে নেতৃত্বে হাকিম প্রামানিক, রফিকুল, ওয়াদুদসহ কয়েকজন হামলা চালায়। হামলাকারীরা বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করে। এতে ঘরে মজুত থাকা প্রায় ২৫ থেকে ৩০ মণ ধান পুড়ে যায়। এছাড়া হামলাকারীরা নগদ ৫ লাখ টাকা এবং ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন লুট করে নিয়ে গেছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে