কালীগঞ্জ শহরে এক রাতে তিন দোকানে চুরি

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৯ জুন, ২০২৬, ০৬:০৬ পিএম
কালীগঞ্জ শহরে এক রাতে তিন দোকানে চুরি

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মধুগঞ্জে জনতা সুপার মার্কেটে গভীর রাতে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটেছে বলে দোকান মালিকরা ধারনা করছ।সংঘবদ্ধ চোরেরা জনতা সুপার মার্কেটের পিছনের দরজা ভেঙ্গে মার্কেটের মধ্যে প্রবেশ করে। চোরেরা এক এক মার্কেটের ভিতর কালীগঞ্জ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এক্সপোর্ট ফ্যাশন এবং বিশ্বাস গার্মেন্টস অ্যান্ড শাড়ি ঘরে প্রবশ করে নগদ টাকা ও বেশ কিছু মালামাল নিয়ে যায়।জনতা সুপার মার্কেটের মালিক দোলন মিয়া বলেন,শুক্রবার সকালে মার্কেটে এসে দোকান খুলতে গিয়ে দেখতে পান পেছনের গেট ভাঙা। তিনি মার্কেটের মধ্যে প্রবেশ করে দেখতে পান তিনটি দোকানের তালা ভেঙ্গে চুরি হয়েছে।

দোকান মালিকরা বলেন,কালীগঞ্জ ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে নগদ ৩০ হাজার টাকা, একটি ব্যাংক কার্ড, এক্সপোর্ট ফ্যাশন থেকে নগদ ২ হাজার টাকা এবং বিশ্বাস গার্মেন্টস অ্যান্ড শাড়ি ঘর থেকে কিছু নগদ টাকানিয়ে গেছে। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জেল্লাল হোসেন জানান,দোকান মালিকরা কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।