সিরাজদিখানে মাদক ও জুয়া বিরোধী মানববন্ধন

এফএনএস (কে. এন. ইসলাম বাবুল; সিরাজদিখান, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৯ জুন, ২০২৬, ০৬:২২ পিএম
সিরাজদিখানে মাদক ও জুয়া বিরোধী মানববন্ধন

সমাজ থেকে মাদক ও জুয়ার ভয়াবহতা দূর করার দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক ও জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উলামা ফোরামের উদ্যোগে শুক্রবার (১৯ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার রাজানগর বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক ব্যাক্তিত্ব, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। 

এছাড়া উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ সিরাজদিখান থানা শাখার সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ও সৈয়দপুর মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মুফতি মাহবুবুর রহমান জিয়া, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সাধারণ সম্পাদক বুলেট, রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জে. আই. চৌধুরী লিটন, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগেন সহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। 

আরও উপস্থিত ছিলেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ সিরাজদিখান থানা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু শাহাদাত খান, রাজানগর বেপারীপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আলিমুজ্জামান সাদী, হাফেজ মাওলানা আহমাদুল্লাহ , তেঘরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল ইসলাম, হাফেজ রুহুল আমিন, মোহনপুর মসজিদের ইমাম মাওলানা রিয়াজ মাহমুদ, গোপালনগর মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ইসহাক, মুফতি মেরাজ হোসাইন, মাওলানা আবু ইউসুফ এবং হাফেজ আব্দুল কাইয়ুম।

বক্তারা বলেন, মাদক ও জুয়া যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং পারিবারিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে। এসব অপরাধ নির্মূলে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। মানববন্ধন থেকে মাদক ব্যবসায়ী ও জুয়া পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক ও জুয়ার কুফল সম্পর্কে সচেতন করার আহ্বান জানান বক্তারা।

আপনার জেলার সংবাদ পড়তে