আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশারের বিশেষ বরাদ্দে রাস্তায় ইটের সোলিং এর কাজ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার গোকুলনগর গাজী বাড়ি জামে মসজিদ থেকে পিচের রাস্তা পর্যন্ত প্রায় ১৮০ ফুট রাস্তা ইটের সলিং ও মাটির কাজের উদ্বোধন করা হয়। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াসাত আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ ওহিদুজ্জামান, বাইতুলমাল সেক্রেটারি মাওঃ কামরুজ্জামান টুকু, ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ডা. ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। উন্নয়ন কাজ শুরু হওয়ায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন।