জামালপুরের মেলান্দহের শ্যামপুর ইউনিয়ন পরিষদে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করণীয় শীর্ষক এডভোকেসি সভা ২১ জুন দুপুরে অনুষ্ঠিত হয়। মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম (এমএসপি) প্রকল্পের আওতায় উন্নয়ন সংঘ এর আয়োজন করে। ইউপি চেয়ারম্যান মোকসেদ আলী এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন-প্রশাসনিক কর্মকর্তা শামসুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, উন্নয়ন সংঘের কর্মকর্তা ফরহাদ হোসেন, মাঠকর্মী সখিনা বেগম, সহকারি মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারি স্বাস্থ্য কর্মকর্তা ইব্রাহিম খলিল প্রমুখ।