নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে আলোচিত মুখ ইব্রাহীম আলী

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) :
| আপডেট: ২১ জুন, ২০২৬, ০৭:০০ পিএম | প্রকাশ: ২১ জুন, ২০২৬, ০৭:০০ পিএম
নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে আলোচিত মুখ ইব্রাহীম আলী

দিন যাচ্ছে ঘনিয়ে আসছে পৌরসভা নির্বাচন। নির্বাচন ঘিরে চায়ের কাপে ঝর উঠছে আলোচনার। এরই মধ্যে লিফলেট, ব্যানার, ফেস্টুন ও পোস্টার সাঁটিয়ে জনগণের কাছে নিজেকে জানান দিচ্ছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। শহর থেকে গ্রাম ও পাড়া মহল্লায় ভোটারদের কাছাকাছি গিয়ে নিজেকে তুলে ধরছেন আসন্ন পৌরসভা রিনর্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে। আর ভোটাররাও করছেন নানা হিসাব-নিকাশ। বলছেন ভোটের সময় এলেই কাছাকাছি আসার চেষ্টা করছেন প্রার্থীরা। কিন্তু যুগে যুগে দেখা গেছে নির্বাচন শেষ হলেও আর কারও খোঁজ মেলে না এলাকায়। তবে এ নিয়মের বলি দিতে চান কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ইব্রাহীম আলী। নাগেশ্বরী পৌরসভার ৯টি ওয়ার্ডের পাড়া-মহল্লা থেকে শুরু করে বাড়ি বাড়ি ঘুরে নিজেকে জানান দিচ্ছেন তিনি। এভাবেই দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছেন সকল স্তরের মানুষের। আস্থা আর ভালোবাসা অর্জন করে হৃদয়ে স্থান করে নিচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠির মাঝে। তাকে চোখে পড়ছে মাঠে ঘাটে পথে প্রান্তরে ছুটে চলছেন আবিরাম। কেউ কেউ বলছেন ইব্রাহীম আলী যেভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে কুশল বিনিময় করে চলছেন এতে করে এক সময় নাগেশ্বরী পৌরসভা এলাকায় জনপ্রিয়তার তুঙে উঠবেন তিনি। অনেকেই মত দেন এই উপজেলায় বিভাজনের রাজনীতি থেকে উত্তরণে ভূমিকা রাখবেন তিনি। আর এই লক্ষ্য নিয়ে তিনি উভয়পক্ষকে একত্রিত করে নির্বাচনে সফলতা বয়ে আনতে পারবেন বলেও বিশ্বাস করেন অনেকে। জানা গেছে ইতোমধ্যে বিভাজনের রাজীতি থেকে উত্তরণে উভয় পক্ষকে একত্রিত করার জন্য বিভিন্ন মিটিং এবং হোমওয়ার্ক করেছেন ইব্রাহীম আলী। 

ব্যাক্তিগত জীবনে তিনি বিভিন্ন সামাজিক সংগঠনসহ নানাভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন বলেও খোঁজ নিয়ে জানা গেছে। এছাড়াও তিনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করতেও সক্ষম হয়েছেন বলেও অনেকে ধারণা অনেকের। শিক্ষা জীবনে তিনি ১৯৮৮ সালে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে কুড়িগ্রাম জেলায় প্রথম স্থান অধিকার করেন এবং এসএসসি এবং এইচএসসিতে স্টার মার্কসহ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে পরিবারসহ এলাকাবাসীর মুখ উজ্জ্বল করতে সক্ষম হন। এরপর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সফলতার সাথে গ্রাজুয়েশন সম্পন্ন করে এখন তিনি সোনাহাট ডিগ্রি কলেজে শিক্ষকতা করছেন। কর্মজীবনের বাইরে তিনি তথা কবিতা, গল্প, নাটক, লেখার মাধ্যমে সাহিত্য চর্চাও করছেন। এছাড়াও পেশাজীবী সংগঠনের সঙ্গে তিনি দীর্ঘ সময় জড়িত রয়েছেন।

এদিকে সাংগঠনিকভাবে বিভিন্ন সংগঠেনের দক্ষ নেতৃত্ব তাকে এনে দিয়েছে বাড়তি পরিচিতি। ইব্রাহীম আলী রেনেটা কোম্পানীতে কর্মরত থাকা অবস্থায় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়ার প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন । এমনকী বৃহত্তর দিনাজপুর অঞ্চলে একই সংগঠনের সভাপতি দায়িত্ব পালন করেন নিষ্ঠা ও সততার সাথে। এছাড়াও তিনি ২০১৬ সাল থেকে ঔষধ ব্যবসায়ীদের একমাত্র সংগঠন বিসিডিএস নাগেশ্বরী উপশাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি এই সংগঠনের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

ইব্রাহীম আলী জানান মানুষের কথা চিন্তা করে তিনি পৌরসভার প্রথম সার্বজনীন টিসিবি পণ্য সরবরাহে আন্দোলনে করে সফলতা লাভ করেন। তার নেতৃত্বে কুড়িগ্রাম ১ আসন উন্নয়ন কমিটির ব্যানারে প্রথম নাগেশ্বরী পৌরসভায় ট্রাকসেল টিসিবি পণ্য চালু করা হয়। তিনি আরও জানান, জাতীয়তাবাদী দলের বিশ্বাসী হয়ে তিনি বর্তমানে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চান মেয়র পদে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচত হয়ে তাদের সুখে দুঃখে পাশে থেকে উন্নয়ন করতে। শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ পৌরসভার সার্বিক উন্নয়নের মাধ্যমে বদলে দিতে চান মঙ্গা কবলিত এই এলাকার চিত্র। শুধু নির্বাচনকে সামনে আসার জন্য নয়, তিনি দীর্ঘদিন ধরে হতদরিদ্র পরিবারগুলাকে নানাভাবে সহায়তার মধ্য দিয়ে তাদের পাশে রয়েছেন। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজের সঙ্গে তিনি বিভিন্নভাবে সম্পর্কিত। ইব্রাহীম আলী আরও জানান, অত্যাচার অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে এই পৌরসভাকে নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে