কুড়িগ্রামে অসহায় দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ

এফএনএস (মাহফুজ খন্দকার; কুড়িগ্রাম) :
| আপডেট: ২২ জুন, ২০২৬, ০২:৩৫ পিএম | প্রকাশ: ২২ জুন, ২০২৬, ০২:৩৫ পিএম
কুড়িগ্রামে অসহায় দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ

কুড়িগ্রামে অসহায় ও দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে ৪০জন উপকারভোগীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে জেলা পরিষদ। সোমবার (২২ জুন) সকাল ১০টায় জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ হলরুমে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ৪০জন অসহায় ও দরিদ্র নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ,  প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, সহকারী প্রকৌশলী আবু তালহা, মিজানুর রহমানসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীরা জেলা পরিষদের এমন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ সহায়তা তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে আশা ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে