দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.সোলাইমান হোসেন মেহেদিকে মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস ও বিভিন্ন অনিয়মের কারনে ও এস ডি করা হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রঙ্গাপনে এই আদেশ জারি করা হয়। এর আগে ২০২৪ সালেও তাকে মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের সাথে তার সম্পৃক্ততা পাওয়া যায়। এই কারনে ডা. সোলাইমানকে পাঁচবিবি থেকে কুষ্টিয়ায় শাস্তিমুলক বদলি করা হয়। পরে রাজনৈতিক পট পরিবর্তন ও অন্তবর্তি সরকার গঠনের পর তিনি দিনাজপুরের ঘোড়াঘাটে পদায়ন নেন। ডা. সোলাইমান পেশায় একজন ডাক্তার হলেও তিনি সাবেক ছাত্রদল ও বিএনপির ক্যাডার হিসেবে নিজেকে জাহির করতেন। তিনি গত রোববার বিকেলে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে শেষ বিদায় নেন।