ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসির দায়িত্বে মহিউদ্দিন মাহমুদ সোহেল

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ২২ জুন, ২০২৬, ০৫:০৬ পিএম
ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসির দায়িত্বে মহিউদ্দিন মাহমুদ সোহেল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিউদ্দিন মাহমুদ সোহেল। তিনি সদ্য ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পাওয়া মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানের স্থলাভিষিক্ত হলেন।

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ পদায়ন করা হয়। 

আদেশে, মহিউদ্দিন মাহমুদ সোহেলকে ডিএমপির গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার থেকে ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়, জনস্বার্থে এ পদায়ন করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

মহিউদ্দিন মাহমুদ সোহেল এর আগে ডিএমপির গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

একই দিনে ডিএমপির আরেক কার্যালয় আদেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. খলিলুর রহমানকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিমে পদায়ন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে