জনবীমার চাতলপাড় বিকেন্দ্রীক জেলা কার্যালয় উদ্বোধন

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২২ জুন, ২০২৬, ০৬:৪২ পিএম
জনবীমার চাতলপাড় বিকেন্দ্রীক জেলা কার্যালয় উদ্বোধন

ন্যাশনাল লাইফ ইনস্যুেরন্স কোম্পানী লিমিটেড জনবীমা চাতলপাড় বিকেন্দ্রীক জেলা কার্যালয় উদ্বোধন ও ব্যবসা উন্নয়ন  সভা  অনুষ্ঠিত হয়েছে। সভায় ন্যাশনাল লাইফ ইনস্যুেরন্স কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কাশেম ভার্চুয়ালি বক্তব্য রাখেন। এসময় তিনি উপস্থিত কর্মীদের দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন ।

আজ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় বিকেন্দ্রীক জেলা কার্যালয়ে জোন প্রধান আকতার হোসেন ভূইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন) পূর্বাঞ্চল হেলাল আহমেদ । সভায় প্রধান অতিথি বক্তব্যে হেলাল আহমেদ বলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুেরন্স কোম্পানি গ্রাহকের বীমা দাবি পরিশোধে সব সময় অগ্রাধিকার দিয়ে আসছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুেরন্স কোম্পানি গ্রাহকদের সেবার মান নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। সব পেশার সেরা পেশা হচ্ছে বীমা। এসময় তিনি জুন ক্লোজিংয়ের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার করা হয়  ।  বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সহকারী ভাইস প্রেসিডেন্ট ও ব্রাহ্মণবাড়িয়া- ১৯ এরিয়া ইনর্চাজ মোহাম্মদ আবদুর রাজ্জাক,সহকারী এরিয়া ইনর্চাজ ও মনিটরিং  কর্মকর্তা  মোঃ কামাল হোসেন। সহকারী জোন প্রধান বাবুল মিয়ার  সঞ্চালনায় অনুষ্ঠিত ব্যবসা উন্নয়ন  সভায় বক্তব্য রাখেন এজিএম খোকন সূত্রধর,এজিএম মাহমুদা বেগম,এজিএম  জান্নাতুল ফেরদৌস,এজিএম রেহেনা আক্তার,এজিএম আলমচান ও এজিএম রোকেয়া বেগম প্রমূখ  । সভায় নাসিরনগর ও চাতলপাড় বিকেন্দ্রীক জেলার এজিএম ও বিএম, ইউএম ও এফএগন উপস্থিত ছিলেন। সভায়  ফুল ও  প্রিমিয়াম দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সেরা প্রিমিয়াম সংগ্রহকারী এজিএম, বিএম, ইউএম ও এফ এদেরকে পুরস্কার প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে