প্রতিমন্ত্রী ভিপি নূরের ভালবাসায় মুগ্ধ সাংবাদিক সোলায়মান তুহিন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৬, ১১:৫৭ এএম
প্রতিমন্ত্রী ভিপি নূরের ভালবাসায় মুগ্ধ সাংবাদিক সোলায়মান তুহিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নূরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‎গণঅধিকার পরিষদের বরিশালের গৌরনদী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন।

‎সোমবার (২৩ জুন) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকালে গৌরনদী উপজেলার সার্বিক পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপট, উন্নয়ন কার্যক্রম, জনসাধারণের বিভিন্ন সমস্যা এবং এলাকার সম্ভাবনা নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

‎সাক্ষাৎকালে সোলায়মান তুহিন গৌরনদী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক চাহিদা, তরুণ সমাজের কর্মসংস্থান, শিক্ষা, সামাজিক সম্প্রীতি এবং স্থানীয় জনগণের প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন। এ সময় ভিপি নুরুল হক নূর মনোযোগ সহকারে বিষয়গুলো শোনেন এবং গৌরনদীর সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও যেকোন ধরনের সমস্যা সরাসরি প্রতিমন্ত্রীকে জানানোর জন্য অনুরোধ করেন। ‎আলোচনায় গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম, তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি এবং গণমুখী রাজনীতি শক্তিশালী করার বিষয়েও আলোচনা করা হয়েছে।

‎সাক্ষাৎ শেষে সোলায়মান তুহিন বলেন, প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। গৌরনদীর উন্নয়ন, জনগণের প্রত্যাশা এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর মূল্যবান মতামত ও দিকনির্দেশনা ভবিষ্যৎ কর্মকান্ডে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

‎তিনি আরও বলেন, জনগণের অধিকার, সুশাসন এবং উন্নয়ন নিশ্চিত করতে গণঅধিকার পরিষদ তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে। গৌরনদীর মানুষের কল্যাণে আমরা অতীতের মতো ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

আপনার জেলার সংবাদ পড়তে