চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী গণসচেতনতা ও সততা প্রতিষ্ঠার লক্ষে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা সভাকক্ষে এই বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করে। প্রতিযোতায় রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন বিজয়ী বিদ্যালয়ের দলনেতা আফিফা ইয়াসমিন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম এই বিতর্ক প্রতিযোগিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর কোট পরিদর্শক জাহিদুল ইসলাম। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন রহনপুর পুনর্ভবা মহনন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, খড়কাডাঙ্গা আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক নুরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা খাতুনসহ মডারেটর দায়িত্বে ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন। আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ তুলে দেন অতিথিরা।