সিংড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৬, ০৭:৪৯ পিএম
সিংড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল

আওয়ামীলীগের নৈরাজ্য ঠেকাতে নাটোরের সিংড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাস টার্মিনালের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। 

    পথসভায় উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ও সাবেক জিএস আতাউল গণী পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল মালেক, পৌর যুবদলের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল হক, যুবদল নেতা আপেল মাহমুদ, বিএনপি নেতা মিলন হোসেন, থানা বিএনপির সদস্য সাইদুর রহমান সাধু, সাবেক ভিপি শামীম হোসেন, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, রেজাউল করিম বাবলু, যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান লিটন, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বুলেট, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কাফি, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হারুন-অর-রশিদ প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে