আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দলের দায়িত্ব পেলেন লরকান টাকার

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৩ জুন, ২০২৬, ০৬:৫৪ পিএম
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দলের দায়িত্ব পেলেন লরকান টাকার

টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের নতুন অধিনায়ক লরকান টাকার। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কের দায়িত্ব ছেড়েছিলেন পল স্টার্লিং। এবার ভারত সিরিজের আগে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে টাকারকে। আসন্ন ভারত সিরিজে চোটের কারণে থাকতে পারছেন না পল স্টার্লিং। চোটের কারণে পাঁচ জন পেসারকেও পাচ্ছে না আইরিশরা। জশ লিটল, মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, ব্যারি ম্যাককার্থি এবং জর্ডান নেইলকে দেখা যাবে না ভারত সিরিজে। ভারত সিরিজের স্কোয়াডে তাই নতুন মুখের ছড়াছড়ি। দলে ডাকা হয়েছে রুবেল উইলসন, জাই মুন্দ্র, ম্যাট হলার্ডকে। মাত্রই অভিষিক্ত লিয়াম ম্যাককার্থিকেও খেলাতে পারে আয়ারল্যান্ড। এছাড়া বিশ্বকাপের স্কোয়াডের বেন হোয়াইটের বদলে ডাকা হয়েছে গ্যাভিন হোয়েকে। অভিজ্ঞ পেসার ক্রেইগ ইয়ংকে দলে রাখা হয়নি। টপ অর্ডার ব্যাটার স্টেফান ডোহেনিকে ডাকা হয়েছে, জায়গা হয়নি স্যাম টপিংয়ের। আয়ারল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই নিয়মিত মুখ লরকান টাকার। এবার টি-টোয়েন্টি ফরম্যাটে পেলেন অধিনায়কত্ব। এখন থেকে ৩ ফরম্যাটে ৩ অধিনায়কের যুগে প্রবেশ করলো আইরিশরা। টেস্টে অ্যান্ডি বালবির্নির সাথে ওয়ানডেতে অধিনায়ক পল স্টার্লিং, টি-টোয়েন্টির নেতৃত্ব পেলেন লরকান টাকার। ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরে যাচ্ছে ভারত। আগামী শুক্রবার শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। 

আয়ারল্যান্ড স্কোয়াড-

লরকান টাকার (অধিনায়ক এবং উইকেটরক্ষক), বেন ক্যালিটজ, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টেফান ডোহেনি, ম্যাথু হামফ্রেজ, গ্যাভিন হোয়ে, ম্যাট হলার্ড, লিয়াম ম্যাককার্থি, জাই মুন্দ্রো, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, রুবেন উইলসন।

আপনার জেলার সংবাদ পড়তে