চকরিয়ায় মুদির দোকান ও হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৬, ০৭:২৮ পিএম
চকরিয়ায় মুদির দোকান ও হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

কক্সবাজারের চকরিয়ায় ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মুদির দোকান, হাসাপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারকে জরিমানা করা হয়। 

মঙ্গলবার (২৩জুন) দুপুরে চকরিয়া উপজেলার মালমুঘাট বাজারে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারি পরিচালক মো.হাসান আল মারুফের নেতৃত্বে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। 

এসময় সাথে ছিলেন- চকরিয়া উপজেলা স্যানিটারি ইন্সেপেক্টর আরিফুল ইসলাম ও চকরিয়া থানা পুলিশের একটি টিমসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

চকরিয়া উপজেলা স্যানিটারি ইন্সেপেক্টর আরিফুল ইসলাম বলেন, উপজেলার মালুমঘাট বাজাওে বিভিন্ন মুদির দোকানে রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে পণ্য মজুদ , মূল্য তালিতা প্রদর্শন না করা এবং হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট দিয়ে বিভিন্ন পরীক্ষা করছে বলে সংবাদ পায়। এই সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে মালুমঘাট বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারি পরিচালক মো.হাসান আল মারুফের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। 

তিনি আরও বলেন, অভিযানে রোহিঙ্গা ক্যাম্প থেকে এনে পণ্য মজুদ, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে কয়েকটি মুদির দোকান থেকে ২০ হাজার এবং মা-মণি হাসপাতালের ল্যাবে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারের অপরাধে ৩০ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারি পরিচালক মো.হাসান আল মারুফ বলেন, চকরিয়া উপজেলার মালুমঘাট মা-মনি হাসপাতালের ল্যাবে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও মুদির দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে প্রায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে