জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালত ধর্ষন মামলাররায়ে এক নাবালক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে তাকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন। আদালত বিগত ২০১৭ সালে এক নাবালিকা ধর্ষণের দায়ে এক ব্যক্তিকেদোষী সাব্যস্ত করে সোমবার (২২ জুন) দুপুরে ১০ বছরের আটকাদেশ দেয়।জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।দোষী সাব্যস্ত ব্যক্তি হলেন, জেলার মাদারগঞ্জ উপজেলার বাদ্দজুড়ি গ্রামেরমৃত: শাখাওয়াত হোসেনের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (১৭)।মামলার সরকারি আইনজীবী পি.পি. অ্যাডভোকেট মো. ফজলুল হক সাংবাদিকদের জানান, জাহিদুল শহরের গেট পার এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকত। ২০১৭ সালের ৭ অক্টোবর সন্ধ্যা ৭ টায় জাহিদুল বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে একই বাড়ির মালিকের ভাড়া বাসায় বসবাসকারী ৭ বছর বয়সী এক শিশুকে প্রলুব্ধ করে। সে তাকে কাছের একটি স্কুল মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে।ঘটনার পর ভুক্তভোগীর বাবা জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।পরবর্তীতে পুলিশ তদন্তের পর তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম১০ জন সাক্ষীর সাক্ষ্য, মেডিকেল রিপোর্ট ও অন্যান্য প্রাসঙ্গিক নথিপরীক্ষা করার পর জাহিদকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দোষী সাব্যস্তকরে তার অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট মো. ফজলুল হক পি.পি. মামলা পরিচালনা করেন এবং আসামী পক্ষে ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম মোহন। এই রায় ঘোষণার সময় বাদী ও বিবাদী আদালতে উপস্থিত ছিলেন না।