অভয়নগরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচি

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৬, ০৭:৪৬ পিএম
অভয়নগরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচি

যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভৈরব আদর্শ মহাবিদ্যালয়ের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  দোয়া অনুষ্ঠান ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  (২৩ জুন) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে অত্যন্ত আবেগঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের পর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়।

ভৈরব আদর্শ মহাবিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যক্ষ শেখ বজলুর রশিদ সেলিমের সঞ্চালনায় এবং অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম মহিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভৈরব আদর্শ মহাবিদ্যালয় এর সভাপতি ও খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ (অবঃ) মোঃ ফেরদাউস হোসেন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিপাশা পিবি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ সেলিম উদ্দিন। 

এছাড়াও কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য সুধীজন, কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এইচএসসি শিক্ষার্থী এবং বিদায়ী শিক্ষার্থীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য ও উজ্জ্বল জীবন কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। শিক্ষকেরা শিক্ষার্থীদের সততা, দেশপ্রেম ও নৈতিকতার সাথে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। বিদায়ী শিক্ষার্থীরাও তাদের বক্তব্যে কলেজের শিক্ষক ও শিক্ষা জীবনের স্মৃতি চারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

একটি গাছ, একটি প্রাণ-এই চেতনাকে বুকে ধারণ করে বিদায়ী শিক্ষার্থী ও অতিথিরা মিলে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।"

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের হাতে কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও পরীক্ষার উপকরণ তুলে দেওয়া হয়। সামগ্রিক অনুষ্ঠানটি অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় কলেজ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে