অভয়নগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৬, ০৫:৫৪ পিএম
অভয়নগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

যশোরের অভয়নগরে সন্ত্রাসবিরোধী মামলায় বাদশা বুলবুল (৩০) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাত ১০টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের হরিশপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  ছাত্রলীগ নেতা বাদশা বুলবুল উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও হরিশপুর গ্রামের আব্দুল লতিফ মোল্যার ছেলে। 

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘২০২৫ সালের নভেম্বর মাসে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা বাদশা বুলবুলকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে হরিশপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’

আপনার জেলার সংবাদ পড়তে