মেহেরপুরের গাংনী সীমান্তে নারী ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ভোরে উপজেলার সহড়তলা সীমান্তের ১৪২ নং আন্তজার্তিক পিলারের ৫ ও ৬ এস সাব পিলারের মাঝ দিয়ে ভারতের নদীয়া জেলার বজ্রনাথপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের পুশইনের চেষ্টা করে।
এসময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও গ্রামবাসির প্রতিরোধে মুখে পুশইন হওয়া ব্যক্তিরা সীমান্তের কাটাতারের পাশে একটি বাঁশবাগানে নীচে অবস্থান করছে। সহড়তলা গ্রামের বাসিন্দা হাবিবুর রহান হাবিব জানান,সহড়তলা সীমান্ত দিয়ে বিএসএফ ৭জনকে পুশইনের চেষ্টা করেছে। গ্রামবাসি ও বিজিবি সদস্যরা পাহারা দেওয়ার কারনে তারা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে পারেনি। বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া ব্যক্তিরা সীমান্তের মাঝে অবস্থান করছে। সহড়াতলা বিজিবি ক্যাম্পের কামান্ডার আইউব আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,তাদের ফেরত নেওয়ার বিষয়ে বিএসএফের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।
উল্লেখ্য : চলতি মাসের ৬ তারিখ ভোরে তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ ও ১৯ তারিখে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বিওপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে ৪ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও গ্রামবাসি সীমান্তে অবৈধ পুশইন ঠেকাতে শক্ত অবস্থান নেওয়ার কারনে বিএসএফ তাদের ফেরত নেয়।