সুজানগরে বখাটের উপদ্রব বৃদ্ধি

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ২৫ জুন, ২০২৬, ০১:৩৪ পিএম
সুজানগরে বখাটের উপদ্রব বৃদ্ধি

পাবনার সুজানগরে বখাটেদের উপদ্রব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে স্থানীয় স্কুল-কলেজে পড়ুয়া ছাত্রীদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ভুক্তভোগী অভিভাবকরা জানান, তাদের মেয়েরা স্কুল-কলেজে যাওয়ার সময় হলে কতিপয় বখাটে ছেলেরা স্কুল-কলেজে যাতায়াতের রাস্তায় দাঁড়িয়ে থাকে। যে সময় ছাত্রীরা ওই সকল রাস্তা দিয়ে স্কুল-কলেজে যায় তখন তারা তাদের পিছু নেয় এবং অশ্লীল কথাবার্তা বলে উত্ত্যক্ত করে। অনেকে আবার প্রেম নিবেদনও করে থাকে। সেই সঙ্গে ছাত্রীরা সুজানগর পৌর বাজারে কেনা-কাটা করতে গেলে বখাটেরা তাদের পিছু নিয়ে কুরুচিপূর্ণ কথা-বার্তা বলে থাকে বলেও ভুক্তভোগী ছাত্রীরা জানায়। সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রী জানায়, স্কুলে যাওয়ার সময় মাঝেমধ্যেই ওই সকল বখাটেরা তাদের পিছু নিয়ে প্রেম নিবেদন করে। কখনও তারা এ ব্যাপারে প্রতিবাদ করলে বখাটেরা তাদের ওপর চড়াও পর্যন্ত হয়। এতে তারা স্কুলে যাওয়ার সময় ভয়ে থাকে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন বলেন বখাটেদের উপদ্রব বন্ধে পুলিশ অত্যন্ত সোচ্চার। বখাটে যেই হোক না কেন তার বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে