মেহেরপুরের গাংনীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) :
| আপডেট: ২৫ জুন, ২০২৬, ০৩:৩১ পিএম | প্রকাশ: ২৫ জুন, ২০২৬, ০৩:৩১ পিএম
মেহেরপুরের গাংনীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায়  পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।  গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।  গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনােয়ার হােসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশাের অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপ-পরিচালক সনজীব মৃধা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিএই-পার্টনার এর সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ সাজ্জাদ হােসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি খাতের আধুনিকায়ন এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরণের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক প্রযুক্তি এবং উন্নত কৃষি চর্চার (ইধহমষধফবংয এঅচ) মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এই প্রকল্পের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা। এসময় কংগ্রেসে কৃষি উদ্যােক্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে