দৌলতপুরে প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ে ফল মেলা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ২৫ জুন, ২০২৬, ০৬:৫৯ পিএম | প্রকাশ: ২৫ জুন, ২০২৬, ০৩:৫২ পিএম
দৌলতপুরে প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ে ফল মেলা

কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে ফল মেলা অনুষ্ঠিত হয়। উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুসালে মজনুল কোবির পান্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল হক, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শেরআলী (সবুজ),বিশিষ্ট সাংবাদিক, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম (শাহীন)।এ ছাড়া ও উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিক্ষক মোঃ মোফাকখুরুল কবির (মুন্না), মোঃজামিরুল ইসলাম। এ ফল মেলায় গণ্যমান্য  ব্যক্তিবর্গ সহ  শিক্ষক ও প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবক গণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে