চাটমোহরে আইন শৃঙ্খলা কমিটির সভা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৫ জুন, ২০২৬, ০৪:২১ পিএম
চাটমোহরে আইন শৃঙ্খলা কমিটির সভা

পাবনার চাটমোহর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ,স্কুলছাত্রী অপহরণ ও মধুচক্র,বিভিন্ন কফিশপ ও রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপ,পৌর শহরে যানজট,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা,সড়ক সড়ক দখলমুক্ত করা,অপসাংবাদিকতাসহ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভায় বক্তব্য দেন,সহকারি কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক ফয়সাল মাহমুদ,থানার অফিসার ইনচার্জ অলিউর রহমান,বীর মুক্তিযোদ্ধা ইগ্নাসিউজ গমেজ,স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন কবির,পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোতাহার আলী,বিএনপি নেতা সেলিম রেজা,রবিউল করিম তারেক,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,জামায়াতে ইসলামীর নেতা মোঃ শহীদুল্লাহ মাস্টার,প্রধান শিক্ষক আরকেএম আঃ রব মিঞা,প্রধান শিক্ষক খুরশিদ আলম মিলন,মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা,উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাদ হোসেন শামীম প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে