ভোলার দৌলতখানে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নবাগত উপজেলা নির্বাহী অফিসার আবদুল মতিন খান এর সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন (নবাগত) সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক, প্রেস ক্লাব সভাপতি, রিপোর্টার্স ইউনিটি ও উপকূল প্রেসক্লাবের নেতৃবৃন্দ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি , শিক্ষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি সহ বিভিন্ন পেশা ও শ্রেণির নেতৃবৃন্দ। সভায় পরিচয় পর্ব শেষে উপস্থিত নেতৃবৃন্দ এলাকার আইন-শৃঙ্খলার উন্নয়ন, অবৈধভাবে ফুটপাত দখলে যানজট নিরসন, ইভটিজিং ও উঠতি বয়সিদের উৎপাত মাদক থেকে যুব সমাজকে রক্ষা ও মাদক নির্মূল ও প্রতিরোধে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন।