প্রথমবারের মতো নকআউটের টিকেট পেলো আইভরি কোস্ট

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৬ জুন, ২০২৬, ০৯:৩৩ এএম
প্রথমবারের মতো নকআউটের টিকেট পেলো আইভরি কোস্ট

কুরাসাওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ড্র বা জয় যেকোনো একটি হলেই চলতো আইভরি কোস্টের। নিকোলাস পেপের জোড়া গোলে ২-০ গোলে জিতে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো নকআউটে পা রেখেছে আফ্রিকার দেশটি। আর বিদায় নিয়েছে কুরাসাও। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে দুই অর্ধে দুটি গোলই করেন পেপে আইভরি কোস্টের হয়ে। প্রথম গোলটি তিনি করেন ৭ মিনিটে। পেপের ওই গোলে গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের খেলা শেষেও ওই গোলেই লিডে ছিল আইভরি কোস্ট। নকআউট নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় এক পয়েন্ট নিশ্চিতেই ম্যাচের শুরুতে গোল করলেন পেপে। কুরাসাওয়ের ডিফেন্ডারদের ক্লিয়ারেন্স ব্যর্থ হলে কিছুটা সৌভাগ্য নিয়ে বল পান ইয়ান দিয়োমান্দে। তিনি বাইলাইন থেকে কাটব্যাক করেন, আর সাবেক আর্সেনাল তারকা নিকোলাস পেপে ছয় গজ দূর থেকে প্রথম ছোঁয়াতেই বল জালে পাঠান। নটিংহ্যাম ফরেস্টের মিডফিল্ডার ইব্রাহিম সাঙ্গারের দারুণ পাস থেকে বল পেয়ে চমৎকার কার্লিং শটে দূরের কোণে দ্বিতীয়বার জালে বল জড়ান পেপে ৬৪ মিনিটে। তার করা দ্বিতীয় গোলে ব্যবধান বাড়িয়ে নেয়। রাউন্ড অব ৩২ -এ ফ্রান্স বা নরওয়ের বিপক্ষে খেলবে আইভরি কোস্ট।