কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের মৃতদেহ উদ্ধার

এফএনএস (কুয়াকাটা, পটুয়াখালী) :
| আপডেট: ২৬ জুন, ২০২৬, ০৪:১২ পিএম | প্রকাশ: ২৬ জুন, ২০২৬, ০৪:১২ পিএম
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের মৃতদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে নিখোঁজের দুইদিন পরে জেলে শাহবুদ্দিন মাঝির (৬০) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লেম্বুরবন সংলগ্ন সাগরে মৃতদেহটি ভাসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় জেলেরা ভাসতে দেখে মৃতদেহটি উদ্ধার করেন। গত ২৩ জুন সকালে মাছ ধরার জন্য ট্রলার নিয়ে মঝি শাহবুদ্দিন অন্যান্য জেলেদের নিয়ে সাগরে যাচ্ছিলেন। সকাল আনুমানিক ১০টার দিয়ে হঠাৎ ঝড়োহাওয়ার কবলে পড়ে ঢেউয়ের তোড়ে ট্রলার থেকে ছিটকে শাহবুদ্দিন সাগরে ডুবে যায়। এরপর থেকে নিখোঁজ ছিলেন। সহকর্মীরা খুঁজলেও উদ্ধার করতে পারেননি। শাহবুদ্দিনের বাড়ি লক্ষ্ণীপুর জেলার রায়পুর উপজেলার চরগাছিয়া এলাকায়। তার বাবার নাম মৃত আমির হোসেন।

মহিপুর থানার ওসি মো: শামীম হাওলাদার জানান, মৃতদেহ উদ্ধার করে  ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, শাহবুদ্দিন মাঝি ধুলাসারের জালাল বিশ্বাসের একটি ফাইবার বোটের মাঝি হিসাবে কাজ করতেন। তাঁরা ছয়জনে ওইদিন সাগরে গিয়েছিলেন। তারা ডেইলি ফিশিং করতেন।

আপনার জেলার সংবাদ পড়তে