ইয়াবা সেবনের দায়ে ৪ যুবককে কারাদণ্ড

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ২৬ জুন, ২০২৬, ০৭:৩৪ পিএম
ইয়াবা সেবনের দায়ে ৪ যুবককে কারাদণ্ড

যশোরের অভয়নগরে ইয়াবা ট্যাবলেট সেবনের পর জনগণের শান্তি শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে চার যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৬ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত যুবকরা হলেন, উপজেলার শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রামের মৃত মো. ফজলু গাজীর ছেলে শফিকুল ইসলাম (৪০), একই গ্রামের শহিদ মোল্যার ছেলে রুবেল মোল্যা (৩২) ও মো. আলী বিশ্বাসের ছেলে খলিল উল্লাহ (১৮) এবং চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের তুষার রায়ের ছেলে মানবেন্দ্র রায় (২৭)।  

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, শুক্রবার দুপুরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রাম ও চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রাম থেকে ইয়াবা ট্যাবলেট সেবনের দায়ে ৪ (চার) যুবককে আটক করে পুলিশ। এরপর তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে আটক শফিকুল ইসলাম, রুবেল মোল্যা ও খলিল উল্লাহকে ১৫ দিনের এবং মানবেন্দ্র রায়কে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘ইয়াবা সেবনের পর জনগণের শান্তি শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে চারজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।’

আপনার জেলার সংবাদ পড়তে