কিশোরগঞ্জের বাজিতপুর পৌরশহরের ভাগলপুর প্রয়াত জহুরুল ইসলাম খেলার মাঠে জহুরুল ইসলাম স্মৃতি টুর্নামেন্টটি গত বুধবার বিকেলে হট কয়েল চৌধুরী বাজার কুলিয়ারচর ও ইয়াংস্টার ভালুকা ময়মনসিংহ টুর্নামেন্টের মধ্যে টি-১০ ফাইনাল ক্রিকেট অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর- নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মনির, সাবেক সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, শিল্পপতি-মেয়র প্রার্থী ওয়াছ উদ্দিন ভূইয়া। উল্লেখ্য এই স্মৃতি টুর্নামেন্টে ৩২ টি দল অংশগ্রহণ করে। হট কয়েল চৌধুরী বাজার কুলিয়ারচরকে ট্রফি ও প্রাইজমানি দেওয়া হয়। এই অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অত্র মেডিকেল কলেজের পরিচালক ডা. বাহার উদ্দিন ভূইয়া।