ভালুকায় বিদুতের লোডশেডিংয়ের কারনে জনজীবনর অতিষ্ট

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৭ জুন, ২০২৬, ০৮:১২ পিএম
ভালুকায় বিদুতের লোডশেডিংয়ের কারনে জনজীবনর অতিষ্ট

ভালুকায় বিদ্যুতের ঘনঘন লোডশেডিং এ জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। ক্ষোভে ফুসেঁ উঠেছে বিদুৎ সুবিধাভোগীরা। ক্ষতিগ্রস্ত হচ্ছে বিদুৎ ব্যবহারকারী ক্ষুদ্র শিল্প কমে গেছে উৎপাদন।   

বিদুৎ সুবিধাভোগীরা জানান,ভালুকা সদরসহ উপজেলার গ্রামাঞ্চলের বেড়ে গেছে বিদুতের লোড শেডিং। একবার বিদ্যুৎ গেলে আসার খবর নেই। ২৪ ঘন্টার তিন ভাগের দুইভাগ সময় বিদ্যুৎ থাকেনা। বেশী দুর্ভোগে গ্রামাঞ্চলের পল্লী বিদ্যুতের গ্রাহকরা। পল্লিবিদুৎ একবার চলে গেলে আসার কোন খবর থাকে না। ্ এতে প্রচন্ড গরমে অতিষ্ট হয়ে উঠেছে জনজীবন। ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী যেমন ওয়াকসপ,বরফকল,করাতকল,বেকারীসহ বিভিন্ন ছোট কারখানা। 

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আকমল হোসেন জানান, ময়মনসিংহ পল্লিবিদুৎ সমিতির মোট বিদুতের চাহিদা রয়েছে দুইশত নব্বই মেগাওয়াট। গ্রাহকরা পাচ্ছেন দুইশত দশ থেকে দুইশত পনের মেগাওয়াট। ভালুকা ও গফরগাঁও,শ্রীপুর,কাপাসিয়া ও ত্রিশাল উপজেলায় সমিতি ভুক্ত মোট গ্রাহক সংখ্যা ৫ লাখ ২০ হাজার। ভালুকা ও গফরগাঁও উপজেলায় গ্রহকদের বিদুতের চাহিদা একশত ষাট মেগাওয়াট। কিন্তু সাল্পাই দিতে পারছেন ষাট থেকে পয়ষট্রি  মেগাওয়াট। তাই লোডসেডিং বেড়ে গেছে।  পিডিবি ভালুকা অফিস সুত্র জানায়, ৩৮ হাজার গ্রহকের রয়েছে। গ্রাহকের চাহিদা বিশ মেগাওয়াট। কিন্ত দিতে পারছেন তের মেগাওয়াট। ৭ মেঘাওয়াট বিদুৎ ঘারতি রয়েে বিপিডিবি নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদ জানান, চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ পাওয়ায় লোডশেডিং করে চালাতে হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে