ভূমি অধিকার ডকুমেন্টেশন ও পরিষেবা বিষয়ক প্রশিক্ষণ

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ২৮ জুন, ২০২৬, ১২:৫১ পিএম
ভূমি অধিকার ডকুমেন্টেশন ও পরিষেবা বিষয়ক প্রশিক্ষণ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পিসিসি প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার এর উদ্যোগে স্থানীয় বিভিন্ন জিও এনজিও সুশীল সমাজের ব্যক্তিবর্গদের নিয়ে ভূমি অধিকার ডকুমেন্টেশন ও পরিষেবা বিষয়ক এক  প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রবিবার ( ২৮ শে জুন) সকাল ১১টায় দিনব্যাপী  উপজেলা কনফারেন্স হল রুমে নাগরিক ভূমি অধিকার ডকুমেন্টেশন ও পরিষেবা বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা,ভূমি সহকারী কাননগো জসীম উদ্দিন, উপজেলা ভূমি সার্ভেয়ার বেলায়েত হোসেন, পল সুকান্ত দাস উপজেলা পিসিসি সুপার ভাইজার, অঞ্জন সাংমা উপজেলা পিসিসি কর্মী, মোনালিসা পিসিসি কর্মী, প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, শিক্ষক, স্থানীয়  গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের গণমান্য ব্যক্তিবর্গরা। উক্ত অরিয়েন্টেশনে ভূমি অধিকার ডকুমেন্টেশনে ওপর বিস্তারিত পরিষেবা  আলোচনা পর্যালোচা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে