নীলফামারীর সৈয়দপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৮ জুন সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে ওই কর্মসূচীর শুভ উদ্বোধন করেন সৈয়দপুর পৌর প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা। ক্যাম্পেইনে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। সৈয়দপুর পৌরসভা ও উপজেলার প্রত্যেক ইউনিয়নের স্ব স্ব কেন্দ্রে বিকাল চারটা পর্যন্ত এই কর্মসূচী চলে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে এবং হামসহ বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই লক্ষ্যভুক্ত সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল খালেকসহ অন্যান্য কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইপিআই এর কর্মকর্তা,কর্মচারীরা উপস্থিত ছিলেন।