মুন্সীগঞ্জের সিরাজদিখানে মালখানগর রেসিং পিজন ক্লাবের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এর আগে ক্লাবে ৪৬ জন সদস্যদের মধ্যে ১৬ জন সদস্য ৩ টি করে কবুতর ১৫ কি. মি. দুরত্ব থেকে উড়ায়, রেসিং করে এতে ৪ জনের ৩ টি করেই কবুতর বাড়ি পৌঁছায়। তাই ৪ জনকেই সমমর্যাদায় ক্রেস্ট পুরস্কার দেওয়া হয়। বাকিদের মেডেল পরিয়ে দেওয়া হয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার মালখানগর গ্রামে মালখানগর রেসিং পিজন ক্লাবের কার্যালয়ে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মালখানগর ইসলামিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য ও সমাজসেবক মোঃ ফিরোজ আহমেদ। সহ সভাপতি রিয়াদ হোসেন মানবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক কাজী নজরুল ইসলাম বাবুল, আনোয়ার হোসেন, আঃ হাই, কার্তিক দাস, প্রবাসী মোঃ সেলিম, ক্লাবের সদস্য মধ্যে আরমান হোসেন, অনিক তাসিন, ওসমান, সিমান্ত, নাজমুল প্রমুখ।