নওগাঁর সাপাহার উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন (দূর্যোগ ব্যবস্থাপনা শাখা) এর উদ্যোগে ২৯ জুন (সোমবার) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কার্যক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ২৫ কেজি চাল তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নূর, সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহমুদুল হক (টিটু), উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহেল রানা, সহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন জানায়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬ ইউনিয়নের ৭২০ পরিবারের মাঝে বিতরন করা হয়। সরকারের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এ সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। উপকারভোগীরা এই সহায়তা পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।