পাবনার চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের দুইজন শিক্ষকের সর্বশেষ কর্মদিবসে সোমবার (২৯ জুন) বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষকদ্বয় হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তন্ময় কর্মকার ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পার্থ সারথী কুন্ডু। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোতাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন,সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিল উদ্দিন হায়দার খান শান্ত,অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক অশোক চক্রবর্তী,সহকারি অধ্যাপক পিনাক ভট্টাচার্য,সহকারী অধ্যাপক ফারজানা খাতুন,অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক নজরুল ইসলাম,একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার রাজিউর রহমান রুমী প্রমুখ। এসময় কলেজের শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।