ভোলার মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের উদ্যোগে এ বিদায় ও দোয়ার আয়োজন করা হয়। সোমবার (২৯ জুন) বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে এ বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম শাহীন'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সিনিয়র সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপি'র আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ ছালাউদ্দিন আহম্মেদ প্রিন্স, উপজেলা যুবদল আহবায়ক মোঃ সামছুদ্দিন আহম্মেদ মোল্লা, সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম। কলেজের শরীরচর্চা শিক্ষক মোঃ ছালেহ উদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক মোঃ আবুল বাশার। এসময় বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ বক্তব্য রাখেন, দ্বাদশ শ্রেনীর ছাত্রী ইসরাত জাহান ইশা। একাদশ শ্রেনীর ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, তাজরিয়ান ঋতু। মানপত্র পত্র পাঠ করেন, একাদশ শ্রেনীর ছাত্রী উম্মে হাবিবা। কুরআন থেকে পাঠ করেন, অনাদী আক্তার ঝুমা। গীতা পাঠ করেন, একাদশ শ্রেনীর ছাত্রী হৃদীতা দাস অনিশা। এসময় মনোয়ারা বেগম মহিলা কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।